আন্তর্জাতিক

মার্কিন রণতরী ধ্বংসের ঘোষণা ইরানের

পারস্য উপসাগরে ইরানকে হুমকি দিলে যুক্তরাষ্ট্রের রণতরীকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন দেশটির আইআরজিসির প্রধান হোসেন সালামি। তিনি বলেন, যদি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে এটি ধ্বংস করবে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির একদিন পরেই বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিতে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট টুইটারে বলেন, সমুদ্রে যদি ইরানের সব কিংবা কোনও একটি গানবোট যুক্তরাষ্ট্রের জাহাজকে হয়রানি করে, তবে তাদের সবকটিকে গুলি করে ধ্বংস করে দিতে আমি নির্দেশনা দিয়েছি।

তেহরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি বলেন, আমি আদেশ দিচ্ছি আমাদের নৌবাহিনীকে পারস্য উপসাগরে ইরানের সামরিক বা বেসামরিক জাহাজের নিরাপত্তার হুমকি দেওয়া যে কোনও আমেরিকার সন্ত্রাসীদের ধ্বংস করতে।

তিনি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা ইরানের কৌশলগত অগ্রাধিকারের একটি অংশ।◉

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension