বিনোদন

‘মিস ইউনিভার্স’ খেতাবের ২৫ বছর, মুকুট পরে কেক কাটলেন সুস্মিতা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতার ২৫ বছর পার করলেন সুস্মিতা সেন। উদযাপনে মুকুট পরে কেক কেটে দিনটি সেলিব্রেট করলেন সুন্দরী।

১৯৯৪ সালের ২১ মে। মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিয়েছিলেন সুস্মিতা সেন। ভারত থেকে প্রথম কোনও মহিলা পেয়েছিলেন সেই সম্মান। সেই সাফল্যের ২৫ বছর পেরল। তাই বাড়িতে দুই মেয়ে এবং বয়ফ্রেন্ড রোহমান শালকে নিয়ে দিন্তি সেলিব্রেট করলেন নায়িকা। সেলিব্রেশনের গোটা পরিকল্পনাই নাকি সুস্মিতাকে সারপ্রাইজ দিয়েছেন রোহমান। সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন সুস্মিতা।

সুস্মিতার শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, মিস ইউনিভার্সের মুকুট পরে বসে কেক কাটছেন তিনি। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমি সবে দুবাই থেকে এলাম। কয়েক ঘণ্টার মধ্যেই গোয়া রওনা দেব। এই সারপ্রাইজ সেলিব্রেশনের কোনও ধারণা করতেই পারি নি…”

নায়িকার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। সুস্মিতার আনন্দে হোক বা মনখারাপে সর্বক্ষণ জড়িয়ে থাকেন রোহমান। মুম্বইয়ের মডেল রোহমান বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বলিউডে পা রাখার জন্য বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন তিনি। নিন্দুকেরা মনে করেন, সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ককে হয়তো সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না সুস্মিতা। এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। তখন খুব একটা মুখ খুলতে শোনা যায় নি তাঁকে। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা সুস্মিতা প্রকাশ্যেই জানিয়েছেন সকলকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension