
আন্তর্জাতিক
মিয়ানমারের রাষ্ট্রদূতকে যুক্তরাজ্যের তলব
মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও অং সান সু চিসহ তার দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের প্রেক্ষাপটে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
সোমবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিনকে লন্ডনে তলব করা হয়।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এশিয়াবিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস।
নাইজেল মিয়ানমারে আটক নেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া নতুন পার্লামেন্টের অধিবেশন শান্তিপূর্ণভাবে পুনরায় ডাকার আহ্বানও জানান তিনি।❐



