প্রধান খবরবাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যেন ভালোভাবে বাঁচতে পারে সেই চেষ্টা আমি করে যাচ্ছি এবং করে যাব’

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ২১ নভেম্বর আজ বুধবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের সবধরনের সুযোগ-সুবিধা দিয়ে তাদের জীবনমান উন্নয়ন করছে সরকার।  যে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশে স্বাধীন করছে, তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে থাকবে- এটা অন্তত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না।  মুক্তিযোদ্ধারা যেন ভালোভাবে বাঁচতে পারে সেই চেষ্টা আমি করে যাচ্ছি এবং করে যাব।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন বর্তমান প্রজন্ম জানতে পারে সেজন্য সবধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।  বিকৃত ইতিহাস থেকে বাংলাদেশকে মুক্ত করার কাজ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের মিত্রশক্তি ছিল। তারা আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে এবং নানাভাবে সহযোগিতা করেছে। এখন তারা অসুস্থ মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার অঙ্গীকার করেছে।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপরই শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানগণ।

দিবসটি পালনে সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে বিশেষ মুনাজাতের ব্যবস্থা করা হয়েছে।  রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension