আন্তর্জাতিক

মুসলিম পরিবারের ৪ সদস্য নিহতের ঘটনায় জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটিতে একটি মুসলিম পরিবারের ওপর প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, কানাডা অসিহষ্ণুতা থেকে দায়মুক্ত হয়। রবিবার হামলায় মুসলিম পরিবারটির নয় বছরের ছেলে ছাড়া বাকি চার সদস্য নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় অন্টারিও এলাকার লন্ডন মোড়ে একটি পিক-আপ ট্রাক চাপায় মুসলিম পরিবারের চার সদস্য নিহত হয়। নিহতদের বেঁচে যাওয়া ছেলের বাবা-মা, দাদি ও ১৫ বছরের বোন রয়েছে। ১৪ বছর আগে পরিবারটি কানাডায় এসেছিল। হামলাকারী হিসেবে ২০ বছরের এক কানাডিয়ান তরুণকে শনাক্ত করা হয়েছে। নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই তরুণ অন্টারিও-র লন্ডন শহরের বাসিন্দা। বর্বরোচিত ওই হামলার পর ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরের একটি মার্কেট থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পার্লামেন্ট ভবনে সামনে জাস্টিন ট্রুডো এই হামলাকে বিদ্বেষ থেকে পরিচারিত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কেউ যদি মনে করে থাকেন আমাদের দেশে বর্ণবাদ ও বিদ্বেষ নেই, তাহলে আমি বলতে চাই: এমন সহিংসতার ব্যাখ্যা কীভাবে দেব আমরা? কীভাবে পরিবারটির চোখের দিকে তাকিয়ে বলতে পারি যে ইসলামবিদ্বেষ বাস্তব কিছু না?

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, এটি ছিল একটি সন্ত্রাসী হামলা, বিদ্বেষের বশবর্তী হয়ে আমাদের জনগোষ্ঠীর বুকে এই হামলা চালানো হয়েছে।

দীর্ঘদিন পর অনেক পরিবার সন্ধ্যায় মুক্ত বাতাসে হাঁটা উপভোগ করতে বেরিয়েছে উল্লেখ করে ট্রুডো বলেন, কিন্তু অন্যান্য রাতের মতো এই পরিবার আর কখনও বাড়ি ফিরবে না। তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে নৃশংস, ভীরুতাপূর্ণ ও নির্লজ্জ সহিংসতার মাধ্যমে। এটি কোনও দুর্ঘটনা ছিল না। রবিবার যা ঘটেছে তাতে ক্ষুব্ধ কানাডার নাগরিকরা। অনেক কানাডীয় মুসলিম আতঙ্কিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension