নিউ ইয়র্কপ্রবাস

নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে এরিক অ্যাডামসকে বাংলাদেশিদের সমর্থন

নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের দলীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২২ জুন।

নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটি মেয়র পদে নির্বাচিত করতে এরিক অ্যাডামসকে সমর্থন জানাচ্ছেন। এরিক অ্যাডামসও প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে তাদের জন্যে কাজ করার প্রত্যয় জানিয়েছেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে যারা মাঠে নেমেছেন তাদের মধ্যে এরিক অ্যাডামস নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে সক্ষমতার সঙ্গে এগিয়ে রয়েছেন বলে বলে স্থানীয়দের অভিমত। কেবলমাত্র বাংলাদেশি কমিউনিটি নয়, ইতোমধ্যে বিভিন্ন অর্থনৈতিক ও নৃতাত্ত্বিক সম্প্রদায়ের সমর্থন আদায় করতেও সক্ষম হয়েছেন এরিক।

এরিক অ্যাডামসের জন্ম নিউ ইয়র্ক শহরেই। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বিশ বছরেরও বেশি সময় তিনি দায়িত্ব পালন করেছেন। মেধার স্বাক্ষর রেখে সেখানে ক্যাপ্টেন পদেও উন্নীত হয়েছিলেন। এনওয়াইপিডি থেকে অবসর নেয়ার পর ব্রুকলিন থেকে স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ব্রুকলিন বরো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য মাঠে নেমেছেন তিনি।

৯ জুন সোমবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশি ফর এরিক অ্যাডামস এবং নিউ ইয়র্ক আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এরিক বলেন, ‘নির্বাচিত হলে তিনি বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবেন। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন। তাদের যে কোনো দাবি পূরণ ও বাস্তবায়নের চেষ্টা করবেন।’

বাংলাদেশি ফর এরিক অ্যাডামস এবং নিউ ইয়র্ক আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন গোল্ডেন এজ হোম কেয়ার এবং জেবিবি এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটসের ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইনস বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড, কাউন্সিল উওম্যান জেনিফার রাজকুমার, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, জেবিবি এর সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ আনাফ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মাহমুদ, ডক্টর মাসুদুল হাসান, আগা সালেহ, অধ্যাপিকা হুমনে আরা।

এরিক অ্যাডামস যে বাংলাদেশি কমিউনিটির সমর্থন আদায় করে নিয়েছেন তার পেছনে রয়েছে অনেক পরিশ্রম। দীর্ঘ প্রচেষ্টায় তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। যোগ দিচ্ছেন অন্যান্য সামাজিক অনুষ্ঠানে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension