আন্তর্জাতিকপ্রধান খবর

মৃত্যুর হিসেবে ইটালি, স্পেনকে ছাড়িয়ে গেছে ফ্রান্স

করোনাভাইরাসে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
 
একদিনেই মারা গেছে এক হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জন।
 
২৪ ঘন্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু এখন ফ্রান্সেই। তারা ছাড়িয়ে গেছে ইটালি ও স্পেনকেও। এর আগে ২৪ ঘন্টায় ইটালিতে সর্বোচ্চ ৯৬৯ জনের মৃত্যু হয়েছিল। 
 
দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। ওয়ার্ল্ড-ও-মিটারস্‌ ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
 
 
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত এই ভাইরাসে বিশ্বে ৫৩ হাজার ১৫৮ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়েছে ২ লাখ ১২ হাজার ১৮ জন।
 
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৪ হাজার ৩২০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইটালিতে, ১৩ হাজার ৯১৫ জন।◉
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension