
তুহীন বিশ্বাস
মাকালের সঙ্গী মায়াবী ছায়া…
ছলনার মায়াজাল অন্তরাত্মায়
চুষে খায় নাড়িভুঁড়ি চুষে খায় রক্ত;
ফেরারি ভাগ্য অন্তঃসারশূন্য।
নিঃস্ব হারাধনের অবশিষ্ট কায়া
শূন্য হস্তে নেশাতুর মায়াচ্ছন্ন;
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সময়
বিষকাঁটা নিঃশ্বাসের পথে।
অতঃপর…
এটি মৃত্যু নয়, আত্মহত্যা।



