আন্তর্জাতিকপ্রধান খবর

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

রূপসী বাংলা ডেস্ক: মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে ‘প্লাজা গ্যারিবল্ডি’র কাছে বন্দুকধারীদের গুলিতে তিন পর্যটক নিহত হয়েছেন। এ হামলায় আরও সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার হামলাকারীরা মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘মারিয়াচি’ গানের দলের মতো পোশাক পরে হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকদের কাছে ‘মারিয়াচি’ বারের জন্য জনপ্রিয় প্লাজা গ্যারিবল্ডির কাছে এক সংযোগ সড়কে এ হামলার ঘটনা ঘটেছে। রাইফেল ও পিস্তল হাতে কয়েক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ‘মারিয়াচি’ পোশাক পরা তিন ব্যক্তিকে খুঁজছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension