প্রবাস

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ থেকে নুরুল আমীন নুরুর অব্যহতি

রূপসী বাংলা ডেস্ক: মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতির পদ থেকে নুরুল আমীন নুরুকে অব্যহতি প্রদান করা হয়েছে। ২৮ আগষ্ট দুপুরে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল বড়য়া এবং যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় শৃংখলা ভঙ্গ, সভাপতির নির্দেশ অমান্য, ভারপ্রাপ্ত সভাপতির নির্দেশ অমান্য, ক্রমাগত ভাবে সভাপতি/ ভারপ্রাপ্ত সভাপতির অনুমোদ বিহীন সভা আহ্বান, অবৈধ ভাবে নিজেকে দলের সিনিয়র সহ সভাপতি দাবী, সংগঠনের ভিতরে বিশৃংখলা সৃষ্টি, বহিরাগতদের নিয়ে দলের ভিতরে শক্তি প্রদর্শন, দলের সিনিয়র সদস্যদের গালাগাল সহ বিভিন্ন অভিযোগের কারনে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের পাঁচ (৫) নম্বর সহ সভাপতি নুরুল আমিন নুরুকে এই অব্যাহতি দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। নুরুল আমিন নুরুর এই অব্যাহতি ০৮/২০/২০১৮ থেকে কার্যকর হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া সফিকুল আজম আযাদ (মোহাম্মদ আজম) নামে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগে কোন সহ সভাপতি নেই বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগে এই ব্যক্তির দলীয় কোন সদস্যপদ ও নেই। দলের ভিতর বহিরাগত এই ব্যক্তির ব্যাপারে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহ বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী পরিবারের সকল নেতা কর্মীকে সতর্ক থাকার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension