বাংলাদেশরাজনীতি

মেননের সাক্ষ্য কি আসে যায়?

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ‘আমি সাক্ষ্য দিচ্ছি, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। যদিও পরবর্তিতে তার এমন বক্তব্যে তিনি দুঃখও প্রকাশ করেছেন।

এনিয়ে একটি বেসরকারি টেলিভিশন টকশোতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মেনন সাহেব সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলির সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও পরবর্তিতে তিনি (মেনন) তার বক্তব্যের ব্যপারে দুঃখ প্রকাশ করেছেন। তার প্রথম বক্তব্যের সাথে দ্বিতীয় বক্তের কোন সম্পর্ক খুঁজে পাচ্ছি না। এটা নিয়ে একটা মতবিরোধ থাকতে পারে যে কোনটা মনের কথা বলেছেন আর কোনটা পলিটিকাল এক্সপেডিয়েন্সি। সেই জবাবটা মেনন সাহেব দিবেন।

আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন বলেছেন, মেনন সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলো যদি তার মনের কথা হয়ে থাকে তাহলে নির্বাচনের ৯ মাস পরে কেন? তিনিতো প্রথমেই বলতে পারতেন। আর যদি বলেনও তাহলে পদত্যাগ করেই বলা উচিৎ ছিলো। পদে থেকে এমন বক্তব্য দেওয়া যায় না। যদিও তিনি (মেনন) যেটা বলেছেন সে থেকে তিনি সরে এসেছেন। রাজনীতিবিদদের কথাবার্তায় আরো সতর্ক হওয়া উচিৎ।

এদিকে মেননের এ বক্তব্যের প্রেক্ষিতে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে কি এ কথা বলতেন?

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, আমি খুশি যে দেরিতে হলেও তিনি (মেনন) এটা বলেছেন। দীর্ঘদিন থেকে আমি এটা বলে আসছি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ব্যানারে অংশ নিয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন রাশেদ খান মেনন। তবে টানা তিনবার ক্ষমতায় থাকা মহাজোট সরকারের আগের আমলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো মেনন এবার কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি।

১৯ অক্টেবার বরিশালে ওয়াকার্স পার্টির জেলা সম্মেলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের অন্যতম নেতা রাশেদ খান মেনন বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।

তিনি দাবি করেন, জনগণ এখন নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension