
মেয়র প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রতিযোগীর মনোনয়ন কারা পাবেন?
জাহান আরা দোলন: মেয়র প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রতিযোগী, কারা মনোনয়ন পেতে যাচ্ছেন?
নিউ ইয়র্কের মেয়র পদের প্রাথমিক নির্বাচনের আর মাত্র ছয় সপ্তাহ বাকি রয়েছে এবং এই প্রতিযোগিতায় ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন বারবার ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে।
ব্রুকলিন বোরোর প্রেসিডেন্ট এরিক অ্যাডামসকে গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে, প্রথমবারের মতো নেতৃত্ব দিতে দেখা যায়। নগর নিয়ন্ত্রক স্কট এম স্ট্রিংগার যৌনহয়রানির অভিযোগে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন।
প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং, মুনাফা বিহীন নেতা হিসাবে তাঁর রেকর্ড এবং ধনী লবিস্ট ব্র্যাডলি টাস্কের সাথে তাঁর সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন।
সামনের সপ্তাহগুলোয় মেয়র পদপ্রার্থীরা তাদের প্রথম বিজ্ঞাপনগুলো প্রকাশ করার সাথে সাথেই আগামী বৃহস্পতিবার প্রথম বড় বিতর্কে উপস্থিত হবেন এবং নিজেদের পরিচিতি তুলে ধরার সাথে সাথে মহামারী পরবর্তী নিজেদের পরিকল্পনা, বা উদযাপন সম্বলিত পরিকল্পনা গুলো জনসমক্ষে তুলে ধরবেন।❐



