ভারত

মেয়েকে হত্যা করলেন বাবা, স্যুটকেসে ভরলেন মা

গত সপ্তাহে ভারতের উত্তর প্রদেশের মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের কাছে একটি সুটকেসের ভেতরে ২২ বছর বয়সী দিল্লির এক তরুণীর মৃতদেহ পাওয়া যায়। তাকে তার বাবা হত্যা করেছেন বলে অভিযোগ। উত্তর প্রদেশ পুলিশের বরাত দিয়ে সোমবার (২১ নভেম্বর) এ তথ্য জানায় এনডিটিভি।

মথুরার পুলিশ সুপারিন্টেনডেন্ট জানিয়েছেন, নিহত আয়ুশি চৌধুরীর বাবা ও মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক পড়ছিলেন আয়ুশি। তিনি তার পরিবারকে না জানিয়ে অন্য জাতের ছত্রপাল নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন।

আয়ুশির বাবা নীতেশ যাদব তার মেয়েকে গুলি করে মেরে ফেলেন। আয়ুশি তাকে কিছু না বলে কিছু দিনের জন্য বাইরে গিয়েছিলেন বলে তিনি ক্ষিপ্ত হয়েছিলেন। এছাড়াও তিনি আরও রাগান্বিত ছিলেন কারণ আয়ুশি একটি ভিন্ন বর্ণের একজন পুরুষকে বিয়ে করেছিলেন এবং তিনি প্রায়ই গভীর রাত পর্যন্ত বাইরে থাকতেন।

পুলিশ স্যুটকেস উদ্ধার করার পর তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং নিহতকে সনাক্ত করতে দিল্লিতে পোস্টারও লাগায়। তবে রোববার (২০ নভেম্বর) সকালে একটি অজানা কল থেকে তার সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় এবং পরে তার মা ও ভাই তাকে ছবির মাধ্যমে শনাক্ত করেন।

আয়ুশিকে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করেন নীতেশ যাদব। এরপর তার দেহকে একটি সুটকেসে প্যাক করে মথুরায় ফেলে দেন। গত শুক্রবার (১৮ নভেম্বর) মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের কাছে একটি বড় লাল সুটকেসে প্লাস্টিকে মোড়ানো আয়ুশির দেহ পাওয়া যায়। আয়ুশির মুখ ও মাথায় রক্ত​ছিল এবং সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension