
মোদির সংসারে নতুন অতিথি
ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে লোককল্যাণ মার্গে জন্ম নিয়েছে একটি বাছুর। আর সেই বাছুরের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চুমু খেয়েছেন কপালে, দিয়েছেন আদর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাছুর নিয়ে কাটানো সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাছুরকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর স্নেহচুম্বনের ছবি এখন ভাইরাল। বাছুরের নাম দেওয়া হয়েছে ‘দীপজ্যোতি’।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গে বাসভবন চত্বরে একটি বাছুরের জন্ম দিয়েছে একটি গরু। এর পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে দীপজ্যোতির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
এক্স হ্যান্ডেলের পোস্টে হিন্দিতে মোদি লেখেন, ‘লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে শুভবার্তা নিয়ে এসেছে এক নতুন সদস্য। প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন এক বাছুরের জন্ম হয়েছে, যার কপালে আলোর চিহ্ন। সেই জন্য, আমি ওর নাম রেখেছি দীপজ্যোতি।’
हमारे शास्त्रों में कहा गया है - गाव: सर्वसुख प्रदा:'।
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
लोक कल्याण मार्ग पर प्रधानमंत्री आवास परिवार में एक नए सदस्य का शुभ आगमन हुआ है।
प्रधानमंत्री आवास में प्रिय गौ माता ने एक नव वत्सा को जन्म दिया है, जिसके मस्तक पर ज्योति का चिह्न है।
इसलिए, मैंने इसका नाम 'दीपज्योति'… pic.twitter.com/NhAJ4DDq8K



