ভারত

মোদির সঙ্গে দেখা করবেন বাইডেন

রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব সৃষ্টির ব্যাপারে ‘বোঝাতে’ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, জাপানে মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের। দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপান যাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

এমন সময় মোদির সঙ্গে বাইডেনের সাক্ষাতের খবর সামনে এলো যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব সৃষ্টির ব্যাপারে বোঝানোর চেষ্টা করছে।

ভারত রাশিয়ার অস্ত্রের একটি প্রধান ক্রেতা। এখন পর্যন্ত ইউক্রেন আগ্রাসনের জন্য আনুষ্ঠানিকভাবে মস্কোর প্রতি নিন্দা জানায়নি ভারত। এমনকি রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞাতেও যোগ দেয়নি।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার একটি অনানুষ্ঠানিক জোট কোয়াডের শীর্ষ সম্মেলন শেষে মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension