
প্রধান খবরভারত
মোদীকে শুভেচ্ছা মমতার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৮ তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্ত ঘিরে মোদীর লাগাতার বিরোধীতা করে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ ১৯শের ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে জাতীয় স্তরে বিরোধী জোট গঠনের প্রয়াস চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷কিন্তু রাজনৈতিক বিরোধীতাকে রাজনীতির ময়দানেই সীমাবদ্ধ রাখায় আগ্রহী বাংলার মুখ্যমন্ত্রী৷
এদিন তাই সৌজন্য দেখিয়ে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়৷



