আন্তর্জাতিক

বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতন নিয়ে বিস্ফোরক দলাই লামা

রূপসী বাংলা ডেস্ক: ফের বিতর্কে বৌদ্ধ ধর্ম গুরু দলাই লামা৷ এবার বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে যৌন নির্যাতনের বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি৷ জানালেন গত ২৮ বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসী ও শিক্ষকদের যৌন নির্যাতনের বিষয়টি তিনি জানতেন৷ এই ঘটনা নতুন নয়৷ এই অভিযোগ আগেও একাধিক বার উঠেছে৷ ১৯৯০ সাল থেকে এই ঘটনা কানে এসেছে তাঁর৷

তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুর এই মন্তব্যের পর বিতর্কে ছড়িয়েছে স্বাভাবিকভাবেই৷ নিজের ইউরোপ সফরের অংশ হিসেবে চার দিনের জন্য নেদারল্যান্ডস গিয়েছেন দলাই লামা৷ সেদেশের এক জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার তিনি বৌদ্ধ ধর্মগুরু তথা শিক্ষকদের হাতে যৌন অত্যাচার বা ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতাদের সঙ্গে দেখা করেন৷ সেখানে তিনি বলেন যৌন নির্যাতনের মতো অপরাধ যারা করে, তারা গৌতম বুদ্ধর আদর্শ ও শিক্ষা মানে না। তারা সমাজের কলঙ্ক। এই ধরনের ঘটনা বন্ধ করতে বৌদ্ধ সন্ন্যাসীদের আরও কঠোরভাবে বিষয়টি দেখা উচিত।

তাঁর এই ইউরোপ সফরে দলাই লামার সঙ্গে দেখা করার জন্য আন্দোলন বিক্ষোভ শুরু করেন নির্যাতিতারা৷ এরপরেই তাদের সঙ্গে সাক্ষাত করেন দলাই লামা৷ এই ধর্মগুরু আরও বলেন, ২৫ বছর আগে ধর্মশালায় একটি পাশ্চাত্য বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেখানেই একজন তাকে যৌন নির্যাতনের এই সমস্যার কথা জানান। সেই ছবির এখনও পরিবর্তন হয়নি৷

এই বৌদ্ধ ধর্মগুরুর ইউরোপের মুখপাত্র সেতেন সামদ্যুপ ছোয়েকপা জানান, চলতি বছরের নভেম্বরে আবারও ধর্মশালায় বৌদ্ধ ধর্মগুরুদের সম্মেলন রয়েছে। সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করবেন দলাই লামা৷ তিনি আরও বলেন দলাই লামা বরাবরই বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতন ও অন্যান্য অনৈতিক কাজকর্মের নিন্দা করে এসেছেন। কিন্তু তাঁর কথায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension