ভারত

মোদীতে আস্থা রেখে অধীর গড়ে কংগ্রেসে ভাঙন

রূপসী বাংলা ডেস্ক: অধীর গড়েও আলগা হচ্ছে হাতের বাঁধন৷ পাপড়ি মেলছে পদ্ম ফুল৷ মুর্শিদাবাদের নওদা বিধানসভার ৬৫ নম্বর মন্ডলের সরবাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের জয়ী প্রার্থী শম্পা মন্ডল যোগ দিলেন বিজেপিতে৷ একই সঙ্গে বিজেপিতে নাম লিখিয়েছে শম্পা মণ্ডলের প্রায় ‘শ’খানেক অনুগামী৷

শম্পাদেবীর যোগদানের ফলে সরবাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি শক্তি বেড়ে দাঁড়ালো ছয়ে৷ মোট কুড়ি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েত, বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে দশটি আসন, অন্যান্যরা পেয়েছে চারটি৷

কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়ে শম্পা মণ্ডল বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলাম।’’

মুর্শিদাবাদের বিজেপি জেলা সভাপতি গৌরী শঙ্কর ঘোষ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে কংগ্রেস থেকে এই গ্রাম পঞ্চায়েত সদস্যা বিজেপিতে যোগদান করলেন। ক্রমশ কংগ্রেসের নামমুছে যাবে জেলার রাজনীতি থেকে৷ ভিত নরম হচ্ছে রাজ্যার শাসক দলেরও৷’’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension