প্রধান খবরভারত

মোদীর আচ্ছে দিন নিয়ে কটাক্ষ মমতার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আচ্ছে দিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার তিনি এক সরকারি কর্মসূচিতে যোগ দিতে হাজির হয়েছিলেন জলপাইগুড়িতে৷ সেই সভার মঞ্চ থেকেই নাম না করে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ফাইল ছবি

একই সঙ্গে মেয়েদের কল্যাণে বাংলার সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের তুল্যমূল্য বিচার করেন৷ তাঁর সরকার মেয়েদের কল্যাণে অনেক বেশি এগিয়ে বলেও এদিন তিনি দাবি করেন৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মেয়েদের কল্যাণে তিনি তৈরি করেছেন কন্যাশ্রী প্রকল্প৷ সেই প্রকল্পের জন্য ইতিমধ্যে তাঁর সরকার ৬ হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের জন্য শুধু কথা বলে৷ বিজ্ঞাপন দেয়৷ কিন্তু কোনও কাজ করে না৷

তাঁর দাবি, কেন্দ্র বলছে যে এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা খরচ করেছে৷ কিন্তু সেই টাকা মেয়েদের কল্যাণে লাগেনি৷ বরং ওই টাকার সবটাই বিজ্ঞাপনে খরচ হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন৷

ফাইল ছবি

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের হাতে অত্যাচারিত হচ্ছে সমাজের প্রায় সব অংশের মানুষ৷ তার মধ্যে আদিবাসী, দলিত, তফশিলি-সকলেই আছেন৷ এভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করে আচ্ছে দিন আসে না বলেও তিনি দাবি করেন৷ তাঁর কথায়, আচ্ছে দিন আনতে গিয়ে বুরে দিন চলে এসেছে৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension