ভারত

মোদীর গুজরাতে চলছে মুসলিম পড়ুয়াদের চিহ্নিতকরণ প্রক্রিয়া

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিগত ৫ বছর ধরে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির মুসলিম ছাত্রদের ডেটা সংগ্রহ করছে গুজরাত সরকার, মঙ্গলবার এই কথাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিনজি মনুভা চুদাসমা৷ গুজরাত সেকেন্ডারি এবং হাইয়ার সেকেন্ডারি বোর্ড (GSHSB) এএই ডেটা সংগ্রহের কাজ করছে৷

জানা গিয়েছে, বোর্ড পরীক্ষায় ফর্ম ফিল আপের সময় স্কুল কর্তৃপক্ষ এই কাজটি করছে৷ বিশেষ পদবি এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করা হয়৷

অনলাইনে ফর্ম পূরণের সময় একটি প্রশ্ন ছাত্র-ছাত্রীদের করা হয় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের কি না৷ সেখানে ইয়েস অপশনে ক্লিক করলে মুসলিম অথবা আদার এই দুটি অপশন দেখাবে৷ ২০১৩ সাল থেকে এভাবেই বিষয়টি হয়ে আসছে বলে এক সংবাদ সংস্থাকে জানান শিক্ষামন্ত্রী৷

তবে কেন এই ধরণের পৃথকীকরণ করার হচ্ছে বলে প্রশ্ন করা হলে উত্তরে একটা কথাই বলেন শিক্ষামন্ত্রী “To collect data.”সেই সঙ্গে তিনি এও বলেন, ২০১৩ সাল থেকে এই তথ্য সংগ্রহের কাজ চলছে এবং এখনও পর্যন্ত কেউ এই বিষয়ে কোনও অভিযোগ বা আপত্তি জানায়নি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension