প্রধান খবরভারত

মোদীর যোগ্যতা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই পাশ করেননি। ছাত্র-ছাত্রীদের তাঁর বক্তব্য শোনা উচিত নয়।

সম্প্রতি দিল্লিতে ‘‌পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে প্রায় ২০০০ পড়ুয়া ও তাঁদের মা-বাবা এবং শিক্ষকদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গেই এদিন কটাক্ষ করলেন আনন্দ শর্মা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি নিয়েই সবার মনেই প্রশ্ন রয়েছে। আর তিনি কি না পড়ুয়াদের শেখাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মোদীর ডিগ্রি নিয়ে করা আরটিআই-এর উত্তর দেয়নি। ছাত্র-ছাত্রীদের এমন কারও কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত নয়, যে কি না নিজেই পাশ করেননি।‌’ এর পাশাপাশি বিজেপির প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের‌ জন্মবার্ষিকী উদযাপন করা নিয়েও কেন্দ্রকে একহাত নেন। বলেন, ‘‌দীনদয়াল উপাধ্যায় কে?‌ কেন বিজেপি সরকার তাঁর জন্মবার্ষিকী উদযাপন করে?‌ তাঁর কী অবদান রয়েছে? ইন্দিরা গান্ধী বা জওহরলাল নেহরুর জন্মদিন তো কেন্দ্রীয় সরকার পালন করে না।‌’‌

সামনেই পরীক্ষার সিজন৷ আর তারই মঙ্গলবার দিল্লিতে পরীক্ষা পে চর্চা ২.০ অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকদের সঙ্গে আলোচনাও করেন তিনি বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সম্পর্কে৷ সেখানেই উঠে আসে অনলাইন গেম প্রসঙ্গটি৷

এক অভিভাবক প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার সময় পড়ুয়াদের অনলাইন গেমে আসক্তি নিয়ে চিন্তা প্রকাশ করলে মোদী সাফ জানান, এই প্রযুক্তি একদিকে যেমন অভিশাপ মনে হচ্ছে তেমনই অন্যদিকে তা আশীর্বাদও হতে পারে সঠিকভাবে ব্যবহার করলে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension