ভারত

মোদী ফের ক্ষমতায় না এলে আত্মহত্যা করব: ওয়াসিম রিজভি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের সমালোচনার কেন্দ্রে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড চেয়ারম্যান ওয়াসিম রিজভি৷ মঙ্গলবার তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদী না এলে তিনি অযোধ্যায় রামমন্দিরের সামনে আত্মহত্যা করবেন৷

তিনি আরও জানান, রামমন্দিরের সমর্থনে মুখ খোলায় অনেক মুসলিম তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাই মোদী ক্ষমতায় না এলে তাঁর আত্মহত্যা ছাড়া আর কোনও উপায় থাকবে না৷ তিনি তাই সাফ জানিয়ে দেন, ২০১৯-এ দিল্লির মসনদে মোদী ছাড়া অন্য কেউ বসলে তাঁকে নিজেকে শেষ করে দিতেই হবে৷

রিজভির মতে, তিনি যখনই জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছেন তকনই তাঁকে হুমকি দেওয়া হয়েছে৷ মোদী ক্ষমতা থেকে চলে গেলে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হবে বলে আশঙ্কা করছেন তিনি৷ তাই জঙ্গি বা অন্য কারও হাতে মৃত্যুর চেয়ে নিজেকে নিজেই শেষ করে দেওয়ায় শ্রেয় মনে করছেন তিনি৷

উল্লেখ্য, দেশ এই মুহূর্তে উত্তপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে৷ ইতিমধ্যেই চার দফার নির্বাচন সম্পন্ন হয়েছে৷ বাকি আরও তিন দফা৷ যার চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ২৩ মে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension