বিনোদন

কপিল দেবের ভূমিকায় ইনস্টাগ্রামে ঝড় তুললেন রণভীর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: রণভীর সিং৷ বাজিরাও-মস্তানি হোক বা পদ্মাবৎ, রণভীর তাঁর অভিনয় ক্ষমতায় দর্শকদের মনে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যাশাও কয়েক গুণ বাড়িয়ে তুলেছেন৷ তাঁর আপকামিং ছবি 83-র দিকে নজর রয়েছে সকলেরই৷ কারণ সেখানে তাঁকে দেখা যাবে কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের ভূমিকায়৷ ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় নিয়েই এই ছবি৷ সে সময় কপিল দেবই ছিলেন নেতৃত্বে৷

মঙ্গলবারই রণভীর ইনস্টাগ্রামে রেট্রো লুকে ছবি শেয়ার করেন অভিনেতা, আর নীচে ক্যাপশনও দেন- রেট্রো৷ এই ছবির জন্য এবং ক্রিকেটের খুঁটিনাটি জানতে ছবির টিম নিয়ে ধরমশালাতে যান রণভীর৷ সেসময় বহু ক্রিকেটারের সঙ্গে যেমন তিনি দেখা করেন তেমনই খেলার টিপস এবং ট্রেনিং-ও নেন কপিল দেবের কাছে৷ ইনস্টাগ্রামে তিনি কপিল দেবের সঙ্গে তাঁর ছবিও শেয়ার করেন৷

এর আগে একটি সাক্ষাৎকারে রণভীরকে এই রোল নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, এটা শুধুমাত্র একটা ক্রিকেটের গল্প নয়, এটা হল একজন মানুষের গল্প৷ এই স্ক্রিপ্ট নিয়ে পরিচালক কবীর খান যখন আমার কাছে আসেন তখন আমি রীতিমতো এক্সাইটেড ছিলাম৷

২০২০ সালের ১০ এপ্রিল বড়-পর্দায় মুক্তি পাবে রণভীর সিং অভিনীত ছবি 83.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension