আন্তর্জাতিকপ্রধান খবর

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে আটক

রূপসী বাংলা ডেস্ক:খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিক্ষোভ করেছে বিএনপি। এ সময় তারা লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে।

জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী দূতাবাস চত্বরে জড়ো হয়। এরপর এখান থেকে দূতাবাসে হামলা চালায় তারা।  ঘটনাস্থল থেকে পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনকে আটক করে। আটক বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের জামিনে ছাড়িয়ে আনার জন্য বিএনপিপন্থী একাধিক আইনজীবী পুলিশ স্টেশনে গেছেন।

এদিকে লন্ডন সময় রাত ৯টার দিকে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি দেয়ার নামে জোর করে হাইকমিশনে প্রবেশ করেন। এরপর তারা হাইকমিশনের কর্মীদের ওপর হামলা চালান। হাইকমিশনের আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেন।

ভিডিও বাংলা ট্রিবিউনের সৌজন্যে…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension