
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামীপরিবারের প্রতিবাদ সভা
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদককে অন্যায় ও নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ১৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে ঢাকা ড্রাইভিং স্কুলে আওয়ামী লীগ ও আওয়ামী সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. আলী সিদ্দিকিকে বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সভা করে।
সভায় বক্তারা সাবেক সভাপতি ড.সিদ্দিকুর রহমানের এই অবৈধ বহিস্কারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এ অন্যায়ের প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিবাদ সভায় ষড়যন্ত্রের হোতা সিদ্দিকুর রহমান ও তার অবৈধ কর্মকাণ্ডের ফিরিস্তিসহ মাননীয় সভানেএী বরাবর লিখিত অভিযোগ প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয় ।এছাড়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকির অবৈধ বহিষ্কার আদেশের বিরুদ্ধেও বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ। পরিচালনার দায়িত্বে ছিলেন কায়কোবাদ খান।
বক্তব্য রাখেন ড. প্রদিপ কর, ফারুক হুসাইন, কৃষিবিদ মকবুল হোসেন তালুকদার, শওকত আকবর রীচি, মিজান চৌধুরী সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মো. আলী সিদ্দিকি, এ্যাড. শাহ মো. বখতিয়ার আলী, ফরিদ আলম, শরীফ কামরুল আলম হীরা, ইলিয়ার রহমান, সাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জালাল উদ্দিন, মোল্লা মাসুদ, সাদেকুল বদরুজজামান পাননা, রুমানা আখতার, অধ্যাপিকা শাহনাজ মমতাজ, আতাউর রহমান তালুকদার, মনজুর চৌধুরী, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাদের আলী, মিজানুল হাসান, মোল্লা দেলওয়ার হোসেন, কাজী সাইদুর রহমান, কাশেম ভুইয়া,মুন্সি বশির উদিদন প্রমুখ।❐



