প্রবাস

যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির বর্ণাঢ্য অভিষেক ।। নতুন কমিটির দায়িত্বকালে বিয়ানীবাজার ভবন ঋণমুক্তির ঘোষণা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক’র নতুন কমিটির কর্মকর্তারা। অনুষ্ঠানে বর্তমান কমিটির মেয়াদকালে বিয়ানীবাজারবাসীর প্রাণের দাবি বিয়ানীবাজার সমিতি ভবন ঋণমুক্ত করার ঘোষণা দেয়া হয়। এছাড়া সমিতির কল্যাণে আরো অবদান রাখার প্রতিশ্রতি দেন নতুন সভাপতি।

সিটির ওজনপার্কের দেশী সিনিয়র সেন্টার মিলনায়তনে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিয়ানীবাজারের কৃতিসন্তান, কলেজ অব নিউজার্সীর স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমদ, বিয়ানীবাজার সমিতির টানা পাঁচবারের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী আব্দুস শহীদ, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নবনির্বাচিত সভাপতি ময়নুল হক হেলাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাশুকুল ইসলাম খান, বিয়ানীবাজার সমিতির রেকর্ড তিনবারের সভাপতি এবং বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের বর্তমান সভাপতি আজিমুর রহমান বুরহান, সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বদরুল হক, সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সমির উদ্দিন, বিয়ানীবাজার সমিতির সাবেক কর্মকর্তা এবং পেনসিলভেনিয়া বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ নান্নু, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে বিয়ানীবাজারবাসীর গর্ব, তরুন প্রজন্মের অহংকার বিয়ানীবাজারের কৃতি সন্তান নিউজার্সির প্যাটারসন সিটি কাউন্সিলের মেম্বার শাহিন খালিক।

তিন পর্বে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো উদ্বোধন পর্ব, নতুন কর্মকর্তাদের শপথ পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমিতির বিদায়ী সভাপতি মস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

এরপর মহান ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ এবং বিয়ানীবাজার সমিতির যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজলে সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির বিদায়ী সভাপতি মস্তফা কামাল।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মকবুল রহিম চুনইকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আব্দুস শহীদ মাস্টার।এরপর নতুন কার্যকরী পরিষদের (২০১৯-২০২০) কর্মকর্তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার । এরপর নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

পুরো অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল ও নবনির্বাচিত সহ সভাপতি শামীম আহমেদ।

অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘পঞ্চখন্ডের ইতিকথা’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুস শহীদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মকবুল রহিম চুনই।

এ পর্বে অতিথিবৃন্দ ছাড়াও আলোচনায় অংশ নেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার মিতা, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সহ সাধারন সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক কর্মকর্তা মিসবা আবদিন, সাবেক ছাত্রনেতা গোলাম মোর্তুজা প্রমুখ।

বিদায়ী সভাপতি মস্তফা কামাল তার বক্তব্যে বলেন, সৌহার্দ্য-সম্প্রীতি একটি অনন্য দৃষ্টান্ত আমাদের বিয়ানীবাজার সমিতি। যুগ যুগ ধরে চলে আসা এই সম্প্রীতি অক্ষুন্ন রেখে আমি কাজ করার চেষ্টা করেছি যার প্রমান আজকের এই মঞ্চ এবং এই মিলনায়তন। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নেতৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আর সম্প্রতি এই ধারা অব্যাহত রাখতে পারাটাই আমার জন্য একটি বড় অর্জন। মস্তফা কামাল আরো বলেন, বিয়ানীবাজারবাসী আজ থেকে ২ বছর আগে সভাপতি হিসেবে সমিতির দায়িত্ব যখন আমাকে দেয়া হয় তখন সবার একটি আশা ছিলো প্রবাসী বিয়ানীবাজারবাসীদের স্বপ্নের নীড়, আপনাদের সবচেয়ে বড় আমানত বিয়ানীবাজার সমিতি ভবন ঋণ মুক্ত করা। আর সেই লক্ষ্যে অবিচল থেকে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকে আমি এবং আমার কার্যকরী পরিষদ কাজ করেছি নিরলসভাবে। আমার দায়িত্বকালে সমিতির ভবন পুরোপুরি ঋণমুক্ত না করতে পারলেও আপনারা জেনে অবশ্যই খুশি হবেন বিয়ানীবাজার সমিতির ভবন আজ ঋণ মুক্তির দ্বারপ্রান্তে। ইনশাআল্লাহ আজকের অভিষিক্ত কমিটির দায়িত্বকালে বিয়ানীবাজার সমিতির ভবন ঋণ মুক্ত হবে।

তিনি আরো বলেন, সভাপতি হিসেবে আমার দায়িত্বকালের সমিতির ভবন ক্রয় করার পর সবচেয়ে বড় রেনোভেশনের কাজ করেছি। যার ফলে আজ সমিতির মাসিক রেন্টাল ইনকাম প্রায় আড়াই হাজার ডলার বেড়েছে এবং যার ফলশ্রুতিতে ভবনের রেন্টাল ইনকাম ও বর্তমানে সমিতির একাউন্টে থাকা অর্থ দিয়ে আগামী এক-দেড় বছরের মধ্যে আপনাদের প্রাণের দাবি এ ভবন ঋণ মুক্ত হবে ইনশাআল্লাহ। আমি এই সুযোগে আবারো সমিতির ভবন ক্রয় করা থেকে এর রক্ষণাবেক্ষণের সাথে এতদিন যারা জড়িত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।

নবনির্বাচিত সভাপতি মকবুল রহিম চুনই তার বক্তব্যে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হাটি হাটি পা পা করে আপনাদের প্রাণের সংগঠনের বয়স এখন ৩২ বছর যা এই প্রবাসে উপজেলাভিত্তিক কোন সামাজিক সংগঠনের ক্ষেত্রে একটি বিরল ঘটনা। দীর্ঘ এ সময়ে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সমিতি আজকের এই পর্যায়ে এসেছে। প্রবাসে যখন অন্যান্য অনেক সংগঠনের বিভেদ এবং ভাঙ্গন দৃশ্যমান। সেক্ষেত্রে আমাদের সমিতি সম্প্রীতির একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

অভিষিক্ত সভাপতি বলেন, আমি যেই মুহূর্তে বিয়ানীবাজার সমিতির পরিচালনার দায়িত্ব নিচ্ছি সে মুহূর্তে বিয়ানীবাজার সমিতি পূর্বের যেকোন সময়ের চেয়ে একটি সুশৃঙ্খল এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল সংগঠন। সেজন্য আমি আমার পূর্ববর্তী কমিটির দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় আগামী দিনে সমিতিকে আরো সুসংগঠিত এবং বিয়ানীবাজারবাসীর কল্যাণে কাজ করতে পারি সে আশাবাদ করি।

সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রকাশের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও রোকসানা মির্জা।

বিয়ানীবাজারবাসীসহ দলমত নির্বিশেষ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে এ অনুষ্ঠানটি বিয়ানীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হয়।

বিয়ানীবাজার সমিতির অভিষিক্ত কর্মকর্তারা হলেন: সভাপতি মকবুল হোসেন চুনই, সহ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান (রুহুল), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এন জাহান, কোষাধ্যক্ষ কাওছার হক (সেলিম), সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল আলম অপু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সপ্তর সম্পাদক হাছান আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান হেলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোহাম্মদ আই জহিরুল, আব্দুল বাসিত, চৌধুরী মো. শিমুল, ইমদাদ হোসেন, মো. আব্দুস শাকুর, মোহাম্মদ হাফিজ লোদী ও হাছান খান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension