যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অগ্নিকান্ডে একই পরিবারের ৪ শিশুসহ ৬ সদস্যের মৃত্যু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকৃত ৬ লাশের মধ্যে ৪জনই শিশু, জানিয়েছে দেশটির পুলিশ।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।  তবে নিহত সদস্যদের দুই পরিবারের মধ্যে কি সম্পর্ক ছিল তা এখনও জানা যায় নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় তিন মাস বয়সী এক নবজাতকসহ মোট ৪ শিশুর নির্মম মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গেল বুধবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ঘটনার কয়েক মিনিট পরেই দুটি ক্যাস কাউন্টি শেরিফের কর্মকর্তারা সেখানে পৌঁছালেও অধিক তাপের কারণে তারা বাড়িটিতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়।  দমকল কর্মীরা পৌঁছানোর আগেই পুরো বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension