
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুজন বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুজন বাংলাদেশির মারা গেছেন। তারা হলেন- দেওয়ান হাসান ঈমাম (৫৫) ও মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (৫০)।
স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং বিকেল ৩টায় দেওয়ান হাসান ঈমাম আলাদা দু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তারা দুজন লাইফ সাপোর্টে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেওয়ান হাসান ঈমাম ২০১৯ সালের ১৮ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন। এরপর তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হলেও আর জ্ঞান ফেরে নি। দীর্ঘ সাত মাস ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
অবশেষে বুধবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসান ঈমাম যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিয়া মোহাম্মদ আব্দুল নাঈম হাবিবের বোনের ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়েসহ রেখে গেছেন।
দেওয়ান হাসান প্রায় ৩৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সপরিবারে বাস করছিলেন। বাংলাদেশে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগরে (দেওয়ান বাড়ি)।
অন্যদিকে মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ১২ দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। তারও আর জ্ঞান ফেরে নি। হাসপাতাল থেকে জানানো হয়েছে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ রেখে গেছেন।
জানা যায়, জাহাঙ্গীর হোসাইনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি শাহজাদপুর (তালগাছিয়া) ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন। তিনি আট বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাস করছিলেন। ⛘



