যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি গ্রেফতার

রূপসী বাংলা ডেস্ক: তেহরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া, তাদের বিরুদ্ধে ইহুদি উচ্চপদস্থ এক কর্মকর্তার ওপর নজরদারি এবং ইরানি বিরোধী বিদ্রোহীদলের সমর্থক মুজাহিদিন-ই খালেক-এমইকে সম্পর্কিত তথ্য সংগ্রহেরও অভিযোগ আনা হয়েছে। গত ৯ আগস্ট তাদের গ্রেফতার করা হলেও সোমবার মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে সেখবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের একজন হলেন ৩৮ বছরের আহমাদ্রেজা মোহাম্মদি-দুস্তদার, যার মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকত্ব রয়েছে। আর অন্যজন হলেন, ৫৯ বছর বয়সী মাজিদ ঘরবানি যিনি ইরানি নাগরিক হলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন।

বলা হয়, দুস্তদার ২০১৭ সালে ইরানের সরকারবিরোধী শক্তি ও একইসাথে ইসরায়েল ও ইহুদি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খবরা-খবর সংগ্রহে ইরান থেকে যুক্তরাষ্ট্রে আসেন। আর অন্যদিকে, ঘরবানি ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে তৎকালীন ইরানি সরকারবিরোধী এমইকে’র সমাবেশে যোগদান করেন। তিনি সেখানে অংশগ্রহণকারীদের ছবি তুলে সেগুলো দুস্তদারকে দেন। আর এর বিনিময়ে তারা পেয়েছিলো ২ হাজার মার্কিন ডলার। মিডল ইস্ট মনিটর

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension