প্রবাস

যুক্তরাষ্ট্রে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গত ১ জানুয়ারি (রবিবার) বিকালে নিউইয়র্কের এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা বিপুল নেতাকর্মীরা নিউইয়র্কে আনন্দে পালন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা আহমেদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, সদস্য মনির আহমেদ ও এস্টোরিয়া সোসাইটির সভাপতি আবুল বশর মিলন, বলাকা সোসাইটির সভাপতি আজহারুল হক খোকা, সদস্য আবদুল মোতালেব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension