যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দৈনিক করোনায় সংক্রমণ প্রায় ২ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দৈনিক প্রায় দুই লাখ মানুষ সংক্রমণ হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের পর থেকে দেশটিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

শনিবার সকালে ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৮৩ হাজার ৫২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৩৯৫ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৭৫ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। এবার তা দুই লাখের কাছে এসে ঠেকেছে।

এর আগের দিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬১ হাজার ৫৪১ জন সংক্রমিত হন। মারা গেছেন ১ হাজার ১৯০ জন।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম কয়েক দিন আগে সতর্ক করেছেন।

এমএসএনবিসি-কে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশী স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৯ হাজার ৪০৮ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension