প্রবাস

নিউ ইয়র্কে মাহবুব-উল-আলম হানিফ এমপি’র সুস্থতার জন্যে দোয়া

নিউ ইয়র্কে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল- আলম হানিফ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্ক থেকে জানানো হয়, গেল ১২ নভেম্বর নিউইয়র্ক জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব মিলনায়তনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। সহযোগিতায় ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু।

সভায় নেতৃবৃন্দ বলেন প্রিযনেতা মাহবুব-উল-আলম হানিফ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দিনরাত কাজ করছেন এবং জনগণের সেবা করতে গিয়ে তিনি করোনায আক্রান্ত হয়েছেন। জননেতা মাহবুব উল আলম হানিফের দ্রুত সুস্থতা কামনা করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension