
যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গুলি, নিহত ২, আহত ৮
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি নৈশ ক্লাবে গুলিতে দু’জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।
রোববার ভোরে গ্রিনভিল শহরের ‘লাভিশ লাউঞ্জ ক্লাবে’ গুলিবর্ষণের এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএন।
গ্রিনভিল কাউন্টি শেরিফ জানান, গুলিতে দুজন নিহত ও আটজন আহত হয়েছে।
গ্রিনভিল কাউন্টি শেরিফের লেফটেন্যান্ট জিমি বোল্ট জানান, অফিসের এক সহকারী ক্লাবের ল্যাভিশ লাউঞ্জে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। রাত ২টার কিছু আগে তিনি পার্কিংয়ের দিকে গেলে গুলির শব্দ শুনতে পান এবং জরুরি সহায়তা চান।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে গ্রিনভেল কাউন্টি শেরিফ হোবার্ট লুইস জানান, ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবটিতে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে বহু লোক জড়ো হয়েছিল, স্থানীয় সময় রাত ২টার দিকে দু’জন ডেপুটি ওই ক্লাব অতিক্রম করার সময় গুলির শব্দ শুনতে পান আর গোলমাল লক্ষ্য করেন।
এরপর ভবনের ভেতর গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ওই ডেপুটি ব্যাকআপের জন্য ডেকেছে বলে জানা গেছে। ক্লাবটিতে প্রায় ২০০ মানুষ ছিল।⛘



