বাংলাদেশযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পিপিই রফতানি

করোনাভাইরাসের তাণ্ডবে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে প্রথম ধাপে দেড় লাখ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের (পিপিই) রফতানি করেছে বাংলাদেশ।

মাত্র দু’মাস আগে যুক্তরাষ্ট্রের বাজারে ৬৫ লাখ পিস পিপিই তৈরি করে রফতানির কার্যাদেশ পায় বেক্সিমকো। তার প্রথম চালান এই দেড় লাখ পিপিই।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পিপিই রফতানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬৫ লাখ পিপিইর অর্ডার পেয়েছে বাংলাদেশ।

ফেসবুকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, বাংলাদেশ আজ দেড় লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঈদের দিনে এটা দেখে খুব ভালো লাগল।

স্ট্যাটাসে শাহজালাল বিমানবন্দরে দেড় লাখ পিপিই হস্তান্তর অনুষ্ঠানের দুটি ছবি আপলোড করেন তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৬ লাখ ৮৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই।

দেশটিতে বিপুল সংখ্যক করোনা রোগীর চিকিৎসায় নিয়জিত কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের (পিপিই)সংকট দেখা দিয়েছে। যে কারণে বিভিন্ন দেশ থেকে পিপিই আমদানি করছে তারা। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension