নিউ ইয়র্কপ্রবাস

নিউ ইয়র্কে ঈদের দিনে করোনা উপসর্গে বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঈদের দিনে ইব্রাহিম হোসেন বাসিত (৫৩) নামে এক বাংলাদেশি মারা গেছেন।

নিহত ব্যক্তি নিউ ইয়র্কের রাজ্যের আপস্টেটের বাফেলো শহরের থাকতেন।

নিহত ইব্রাহিম হোসেনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বাসা থেকে বের হন নি। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে রোববার ঈদ উদযাপন করে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল তার।

এদিকে নিউ ইয়র্কে কোনও মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয় নি। তবে সীমিত পরিসরে মসজিদগুলোতে মাত্র ১০ জন উপস্থিত থেকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল।

নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রধান মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার স্থানীয় একটি টিভিতে সরাসরি খুৎবা প্রচার করে। তবে নিজের বাড়িতে পরিবারের সদস্য নিয়ে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশিরা। অন্যান্য শহরেও একইভাবে ঈদ উদযাপন করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে কেউ কারো বাসায় যান নি। আপনজনকে ঈদের শুভেচ্ছা জানাতে মাস্ক ও গ্লাভস পরে বাড়ির সীমানার বাইরে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension