প্রবাস

যুক্তরাষ্ট্রে বিএনপির ৫০১ সদস্যের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে বছর ব্যাপি উদযাপনে দেশে ও প্রবাসে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠনের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে কমিটি গঠন করেছে।

সোমবার নিউ ইয়র্কের কুইনস প্যালেসে আয়োজিত এক সংক্ষিপ্ত ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্যসচিব মো. আবদুস সালাম যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভুইয়া মিল্টনকে সদস্যসচিব করে ৫০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে যুগ্মআহবায়ক হিসাবে যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু এবং যুগ্মসদস্যসচিব পদে মোশারফ হোসেন সবুজের নাম ঘোষণা করেন তিনি।

প্রধান সমন্বয়কারী হিসাবে বিএনপির কেন্দ্রীয় সহআন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও সমন্বয়কারী হিসাবে অপর সহআন্তর্জাতিক কন্ঠশিল্পী বেবী নাজনীনকে দায়িত্ব দেয়া হয়। সম্মানিত সদস্য হিসাবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ডা. মুজিবর রহমান ও আব্দুল লতিফ সম্রাটের নাম ঘোষণা করে আব্দুস সালাম জানান সহসাই অন্যান্য যুগ্ম আহবায়ক, যুগ্মসদস্যসচিব ও সদস্যের সমন্বয়ে ৫০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension