প্রবাস

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়ার পিতার জন্য দোয়া

রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়ার পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে জ্যাকসন হাইটসের একটি মসজিদে। গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদের ইমাম। বিএনপি নেতা মাওলানা আতিক উল্লাহ। বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, বিএনপি নেতা মাওলানা আতিক উল্লাহ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। জসিম ভূঁইয়া যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।বক্তব্যে তিনি বলেন, আপনারা আমার পিতার মৃত্যুর পর থেকে যেভাবে আমাকে সহমর্মিতা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমি আপনাদের ভালোবাসার এ ঋণ কোন দিন শোধ করতে পারব না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension