
প্রবাস
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সভা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ এর আযোজনে এক সাধারণ সভা অনুষ্টত হয় নিউইয়র্কের যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ সভাপতিত্ব ও যুগ্ম-সাধারণ সম্পাদক রুমানা আক্তারে পরিচালনায় সাধারণ সভায় উপস্খিত ছিলেন আফরোজা সুলতানা, নাছিমা আক্তার, ফেরদোসী রুবী,রুমা ইসলাম, রওশন আরা বেগম, সেলিনা সুলতানা, জিনাত আরা বেগম, মনোয়ারা বেগম, রোকেয়া সুলতানা। সাধারণ সভায় সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ বলেন, বর্তমান কমিটিকে আরো সংগঠিত করে আগামী নিবার্চনে আওয়ামীলীগকে আবারও ভোট দিতে হবে , সে লক্ষে কাজ করতে হবে। সাধারণ সভায় অনুপস্থিত নেতৃবৃন্ধ বিষয় আলোচনা হয়।



