বিনোদন

যে কারণে শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে ‘কবির সিং’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বেশ অনেক দিন পর বলিউড অভিনেতা শহীদ কাপুর তার নতুন চলচ্চিত্র ‘কবির সিং’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার। প্রকাশের পর ট্রেইলার প্রংশসিত হয়েছে। তবে শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে ‘কবির সিং’। কিন্তু কেনো?

ছবিটিতে রয়েছে প্রচুর আপত্তিকর দৃশ্য, যা অপ্রাপ্ত বয়স্কদের জন্য অনুপযোগী। আর সেকারণে ছবিটিকে ‘এ’ ক্যাটাগরির ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থ্যাৎ এডাল্ট বা প্রাপ্ত বয়স্ক নাগরিক, যার বয়স ১৮ বছরের বেশি তারাই কেবল ছবিটি দেখতে পারবেন।

তবে এই শর্ত সাধারণ দর্শকের মনে কোনো প্রভাব ফেলবে কিনা- জানতে চাইলে ছবির প্রযোজক মুরাদ খেতানি বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, আমি তা মনে করি না। এটা তরুণদের ছবি, তরুণরা এই ছবিটি দেখতে যাবে। এটা কোনো পারিবারিক ছবি নয়। এমনকি শিশুদের সিনেমাও নয়। সুতরাং আমার মনে হয়, এরকম শর্ত কোনো প্রভাব ফেলবে না।

তেলেগু ‘অর্জুন রেড্ডি’ পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙা। হিন্দি সংস্করণের ছবিটির পরিচালকও তিনি।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি, কৃষাণ কুমার এবং অশ্বিন ভার্দে। চলতি জুন মাসের ২১ তারিখ মুক্তি পাবে ছবিটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension