ভারত

যোগীর উত্তরপ্রদেশে প্রেস রিলিজ এবার সংস্কৃত ভাষায়

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সমস্ত প্রেস বিজ্ঞপ্তি এবার থেকে সংস্কৃততেও হবে, এমনই ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার৷ এই ভাষাটিকে তুলে ধরতে সোমবার ঘোষণা করা হয়েছে হিন্দি, উর্দু এবং ইংরেজির পাশাপাশি সরকারের সমস্ত নোট এবং বিজ্ঞপ্তি দেওয়া হবে সংস্কৃত ভাষায়৷

রাজ্য সরকারের তথ্য দফতর সোমবার প্রথম সংস্কৃতে প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করে৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাষণ এবং সমস্ত সরকারি তথ্য হিন্দি, উর্দু , ইরেজির পাশাপাশি সংস্কৃতেও দেওয়া হবে বলে তথ্য দফতরের একজন বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন সংবাদ সংস্থাকে ৷

ওই আধিকারিক আরও জানান, এটাই প্রথমবার যখন এমন পদক্ষেপ করা হল৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যে ভাষণ দেন সেটি সংস্কৃত ভাষায় প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হল৷ ভবিষ্যতে এটার পরিধি বাড়ান হবে ৷

এজন্য উত্তরপ্রদেশ সরকার লখনউ-এর রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের সহায়তা নিচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তৃতাকে অনুবাদ করে জনগণের কাছে প্রেস বিজ্ঞপ্তি হিসেবে দেওয়ার জন্য৷

সোমবার ওই অনুষ্ঠান চলাকালীন আদিত্যনাথ জানান, সংস্কৃত ভারতের ডিএনএ৷ কিন্তু এই ভাষা শুধুমাত্র ধর্মীয় মন্ত্র এবং ক্রিয়াকলাপের মধ্যেই সীমাবদ্ধ থাকে৷ তাঁর মতে সকলকে বুঝতে হবে সংস্কৃতের সেখান থেকে শুরু যেখানে বিজ্ঞান শেষ করে৷ প্রাত্যহিক জীবনে সংস্কৃতকে ব্যবহার না করায় এই ভাষা দুর্বল হয়ে গিয়েছে৷ বর্তমানে উত্তর প্রদেশে ২৫টি পত্রিকা রয়েছে যাদের মধ্যে কোনটিও দৈনিক নয়৷

আদিত্যনাথ আরও জানান, তিনি কুম্ভমেলাকে শো-কেস করতে চান দেশের সংস্কৃতির পরম্পরা হিসেবে যা একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পথে হেঁটে প্রতি বছর ২১জুন যোগা দিবস পালন করার মতো৷ সোমবার উত্তর প্রদেশের সাংসদেরা শপথ নেন৷ ফলে হর্ষবর্ধন , শ্রীপদ নায়েক, অশ্বিনী চৌবে এবং প্রতাপচন্দ্র সারেঙ্গী কেন্দ্রীয় মন্ত্রীরা সংস্কৃতে শপথ নেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension