
যৌথ মহড়ার পরিকল্পনা সিউল-ওয়াশিংটনের
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত জানার পর পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক বাড়ছে সিউলে। খবর রয়টার্সের।
এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে সামরিক মহড়া করতে পারে দক্ষিণ কোরিয়া।
এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল এমনটাই জানিয়েছেন।
ইয়ুন বলেছেন, ‘পরমাণু অস্ত্র আমেরিকারই। কিন্তু মহড়ার পরিকল্পনা, তথ্য বিনিময়, প্রশিক্ষণ, এই সবকিছু যৌথ উদ্যোগে করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
এক দিন আগেই উত্তর কোরিয়ার সরকারি মিডিয়ায় বলা হয়েছে, তাদের শাসক কিম জং উন নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে আরও শক্তিশালী অস্ত্র। আমেরিকার নেতৃত্বে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার দিক থেকে তারা যে হুমকি পাচ্ছে, তা রুখতেই কিমের এই সিদ্ধান্ত।
উত্তর কোরিয়ার ঘোষণা প্রকাশ্যে আসতেই সিউল ও ওয়াশিংটনের যৌথ মহড়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।
ইতিমধ্যে, দেশের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী সেনা আধিকারিক পাক জং চোনকে বরখাস্ত করেছে উত্তর কোরিয়া।
ক্ষমতার নিরিখে কিম জং উনের যার স্থান। পাক জংয়ের জায়গায় নিয়োগ করা হয়েছে রি ইয়ং গিলকে। কেন পাক জংকে বরখাস্ত করা হল, তার ব্যাখ্যা দেওয়া হয়নি।



