
যৌন আবেদন বাড়াতে মার্কিন মডেলের নিতম্বে অস্ত্রোপচার, অতঃপর মৃত্যু
নিজেকে আরও যৌন আবেদনময়ী করতে নিতম্বে অস্ত্রোপচার করান ৩০ বছর বয়েসি মার্কিন মডেল জোসেলিন ক্যানো। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গেল ৭ ডিসেম্বর মৃত্যু হয়।
নিউইয়র্ক পোস্টের এক অনুযায়ী, ১৬ ডিসেম্বর জোসলিন ক্যানোর সহকর্মী মডেল লীরা মার্সা তার মৃত্যুর খবরটি টুইটারে প্রকাশ করেন। লীরা লেখেন, ‘হায় ঈশ্বর! জোসেলিন ক্যানো অপারেশন করায় কলম্বিয়ায় মারা গেছে। এটা বুনো।’
Omg Joselyn Cano died in Colombia getting surgery 😳 that’s wild 😩
— Lira Mercer (@Lira_Galore_) December 16, 2020
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—জোসেলিন তার নিতম্ব আরো বড় করার জন্য এই প্লাস্টিক সার্জারি করান। আর এই অস্ত্রোপচার কলম্বিয়াতে করান তিনি। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
জোসেলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিল। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশী। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ জানিয়েছেন।
১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসেলিন। তবে বেড়ে ওঠেন ক্যালিফোরনিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। এছাড়াও তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।❐



