আন্তর্জাতিক

রক্তাক্ত মসজিদ প্রাঙ্গণ, নিহত ২০

রূপসী বাংলা ডেস্ক:ফের আফগানিস্তানে রক্তাক্ত মসজিদ প্রাঙ্গণ। মসজিদের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্ততপক্ষে ৫০ জন। তবে সরকারি মতে সংখ্যাটা ৩০। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে। স্থানীয় একটি শিয়া মসজিদের বাইরে প্রথমে অপেক্ষা করছিল দুই আক্রমণকারী। পরে মসজিদে ঢোকে পড়েন তারা। সেই সময় মসজিদের ভেতর প্রার্থনা চলছিল।

মসজিদে প্রবেশের সময় দুই নিরাপত্তকর্মীকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রথমজন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। এরপর দ্বিতীয়জন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়ার আগে পুলিশ তাকে গুলি করে। না হলে মৃতের সংখ্যা আরো দ্বিগুণ হতো।

পাকতিয়া প্রদেশের পুলিশের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসুন জানিয়েছেন, বিস্ফোরণের জেরে বহু মানুষ আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কোনো জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি।

তবে ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেটের জঙ্গিরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগে এ ধরনের হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গিরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension