আন্তর্জাতিক

রক্ষণশীল দলের নতুন নেতার প্রথম ভোটে জয়ী রিশি সুনাক

সাবেক অর্থমন্ত্রী (চ্যান্সেলর) রিশি সুনাক যুক্তরাজের রক্ষণশীল দলের পরবর্তী নেতা এবং প্রধানমন্ত্রী বাছাই করতে এমপিদের প্রথম দফা ভোটে জিতেছেন।

রিশি সুনাক ৮৮ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট ৬৭ এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৫০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

বর্তমান অর্থমন্ত্রী নাদিম জাহাভি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়ে গেছেন।

যারা এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা বৃহস্পতিবার আরেক দফা ভোটের মুখোমুখি হবেন।

আগামী সপ্তাহের শেষ নাগাদ এ লড়াই দুজনের মধে নেমে আসবে বলে মনে করা হচ্ছে।

তারপরে টোরি দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য সিদ্ধান্ত নেবেন কোন প্রার্থীকে তারা পরবর্তী দলের নেতা এবং প্রধানমন্ত্রী করতে চান। ফল ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বর।

বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দেৌড়ে বুধবার পর্যন্ত আটজন প্রার্থীর মধে প্রতিদ্বন্দ্বিতা ছিল।

‘টরি এমপি’ খ্যাত কনজারভেটিভ পার্টির আইন প্রণেতাদের শীর্ষ নীতি নির্ধারণী সংস্থা ‘১৯২২ কমিটির’ নিয়ম অনুযায়ী, কমপক্ষে ২০ জন টরি এমপির সমর্থন নিশ্চিত করে নেতা নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থিতা নিশ্চিত করতে হবে। বুধবার পর্যন্ত আটজন এই সমর্থন জোগাড় করতে পেরেছেন।

প্রার্থিতা নিশ্চিত করা এমপিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক, দেশটির প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, সাবেক পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট, নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাভি, আইনসভায় পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান টম টুগেনহাট, অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যান এবং সাবেক ইকুয়ালিটিস মন্ত্রী কেমি বাডেনচ।

পরবর্তী ধাপ পার হতে হলে এসব প্রার্থীকে ৩০ জন টরি এমপির সমর্থন জোগাড় করতে হবে। এরপর প্রতি ধাপে সর্বনিম্ন ভোটপ্রাপ্ত প্রার্থী বাদ পড়বেন।

বিবিসি ও গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension