প্রধান খবরভারত

রণক্ষেত্র দিল্লি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল পাস করার পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রথমে উত্তর-পূর্ব অঞ্চলে আসাম-ত্রিপুরায় বিক্ষোভ হলেও গত শনিবার পশ্চিমবঙ্গে আন্দোলনকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। আর গতকাল রাজধানী দিল্লিতে নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে বিক্ষোভে প্রথমে এক-দুই লোকের সমাগম হলেও পরে তা হাজার ছাড়িয়ে যায়। বিক্ষোভে যোগ দেয় ছাত্রসহ আপামর জনসাধারণও। দক্ষিণ দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া নামে একটি ছাত্র সংগঠন। গতকাল এক সময় বিক্ষোভস্থল রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে। নগরীতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় অবস্থিত। বিক্ষোভের তোপ গিয়ে লেগেছে বিশ্ববিদ্যালয়েও।

এদিকে আসামের বিভিন্ন এলাকা এখনো উত্তেজনা বিরাজ করছে। সহিংসতায় গত শনি ও রবিবার আরও দুজন নিহত হয়েছে। এ নিয়ে নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। প্রসঙ্গত ভারতে বিজেপি সরকার সম্প্রতি নাগরিকত্ব সংশোধন বিল পাস করে। ফলে ভারতের প্রতিবেশী দেশ থেকে কোনো সংখ্যালঘু নাগরিক যদি ভারতের নাগরিকত্বের আবেদন করে, তা হলে ভারত তাকে আশ্রয় দেবে। এর মধ্যে মুসলিম ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা এর আওয়তায় থাকবে। বিলটি পাস হওয়ার ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকরা আশঙ্কা করছেন, তাদের এলাকায় শরণার্থীর ঢল নামে। এ ছাড়া ওই অঞ্চলে অবস্থানরত মুসলিমদের বের করে দেওয়া হবে। এ ছাড়া ভারতে যে বিভিন্ন ধর্ম-বর্ণের ঐক্য রয়েছে, এ বিলের দ্বারা সেটিও নাশ করা হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন।

আদালতে আসাম গণপরিষদ : আসামে বিজেপি সরকারের জোটসঙ্গী আসাম গণপরিষদ (এসিপি) নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পিটিশন দায়ের করতে যাচ্ছে। দলের নেতা কুমার দাস গতকাল রবিবার এ কথা বলেছেন।

‘আসাম এখন নতুন কাশ্মীর’ : কংগ্রেসের শীর্ষ নেতা ও সংসদীয় কমিটির প্রধান অধির রঞ্জন চৌধুরী বলেছেন, আসাম এখন নতুন কাশ্মীর। গতকাল রবিবার সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে তিনি বলেন, এটি অত্যন্ত উদ্বেগের ব্যাপার যে, গোটা উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে আসাম সহিংস পরিস্থিতি বিরাজ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension