
রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন পালিত হচ্ছে দেশজুড়ে৷ সকাল থেকে দিল্লির রাজঘাটে চলছে শ্রদ্ধাজ্ঞাপণ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সকলেই উপস্থিত হয়েছেন সেখানে৷ গান্ধীজীর জন্মদিবসে দেশজুড়ে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷
PM Narendra Modi pays tribute to #MahatmaGandhi at Rajghat. #Gandhi150 pic.twitter.com/MXeM7hXhpc
— ANI (@ANI) October 2, 2018
সকালেই রাজঘাটে মহাত্মার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী৷ শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও৷ রাষ্ট্রপতি ভবনে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হবে৷ পুরস্কার দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
Sonia Gandhi pays tribute at Rajghat on the 150th birth anniversary of #MahatmaGandhi. pic.twitter.com/IXXw1PYDwo
— ANI (@ANI) October 2, 2018
সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীও৷ সেখানে একটি মিনি ডিজিটাল প্রদর্শনী রয়েছে৷ তাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী৷ গান্ধীজীর ১৫০তম জন্মজয়ন্তীকে মাথায় রেখে গত সেপ্টেম্বর মাস থেকে ‘স্বচ্ছতাই সেবা অভিযান’-এর ডাক দেন প্রধানমন্ত্রী৷ আজ মঙ্গলবার গান্ধীজীর জন্মদিনে সেই অভিযানেরও সমাপ্তি ঘোষণা করবেন মোদী৷
Congress President Rahul Gandhi pays tribute at Rajghat on #MahatmaGandhi 150th birth anniversary. pic.twitter.com/8JsCqcSE8B
— ANI (@ANI) October 2, 2018
#WATCH Prime Minister Narendra Modi pays tribute to #MahatmaGandhi at Rajghat. #Gandhi150 pic.twitter.com/l2kk3bHeGf
— ANI (@ANI) October 2, 2018



