আন্তর্জাতিক

রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনীর কোনো সাংবিধানিক ভূমিকা নেই: পাকিস্তানি প্রেসিডেন্ট

বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী সেনাপ্রধান নিয়োগ করায় ‘ক্ষতির কিছু’ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। পাকিস্তানে বর্তমান সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। ২০১৯ সালে সাবেক পিটিআই সরকার তার মেয়াদ বৃদ্ধি করে। বর্ধিত সেই মেয়াদ শেষ হচ্ছে ২৯ শে নভেম্বর। পাকিস্তানে রাজনৈতিক সংকট তীব্র আকার নিয়েছে। একদিকে জোট সরকারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র বিরোধ।

অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চলছে নানা চাপানউতোর। এরই মধ্যে নতুন সেনাপ্রধান নিয়োগ নিয়ে আলোচনা নতুন কোনো সংকটের জন্ম দিতে পারে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট আলভি।

তাকে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এমন উদ্যোগ নেয়া হলে তাতে তার কোনো আপত্তি নেই। তার ভাষায়, আমার মতে সময়ের আগেই নতুন সেনাপ্রধান নিয়োগ করায় কোনো ক্ষতির কিছু নেই। দেশে রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনীর কোনো সাংবিধানিক ভূমিকা নেই। দেশের রাজনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, কারো সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা বা সংলাপ করার কোনো কর্তৃত্ব নেই তার। যদি সব দল রাজি থাকে তাহলে পুনরেকত্রীকরণের ভূমিকা পালনে প্রস্তুত প্রেসিডেন্ট হাউজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension