আন্তর্জাতিক

রাজা চার্লসকে পুতিনের শুভেচ্ছাবার্তা

ব্রিটেনের তৃতীয় রাজা চার্লস দায়িত্ব নেওয়ার পর তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ‘আমি মহামহিম রাজার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি এবং তাকে শুভকামনা জানাই।’

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস এক টুইটের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

পুতিন বলেন, ‘ব্রিটেনের সাম্প্রতিক ইতিহাসের সব গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘসময় ধরে তিনি বিশ্বমঞ্চের নেতৃত্বে ছিলেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেছে।’

রানির মৃত্যুতে রাজপরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে পুতিন আরও উল্লেখ করেন, ‘এই অপূরণীয় ক্ষতির জন্য আমি আপনাদের এবং গ্রেট ব্রিটেনের সবার প্রতি শোক, আন্তরিক সহানুভূতি ও সমর্থন জানাচ্ছি।’

এর আগে ব্রিটেনের স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়। যদিও বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা হন চার্লস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension