খেলা

রাজ্জাকে টালমাটাল শ্রীলংকা

রূপসী বাংলা ডেস্ক:লম্বা বিরতির পর জাতীয় দলে ফিরেই দ্যুতি ছড়াচ্ছেন আব্দুর রাজ্জাক। তার স্পিনে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে টালমাটাল শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ ওভারে ১১৭ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। এর ৪টিই শিকার করেছেন বাঁহাতি এ অভিজ্ঞ স্পিনার। বাকি ২টি ঝুলিতে ভরেছেন আরেক বাঁহাতি বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।

শুক্রবার মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিং নেন শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্দিমাল। ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। দলীয় ১৪ রানে লিটন দাসের স্ট্যাম্পিং বানিয়ে দিমুথ করনারত্নেকে ফিরিয়ে চমক দেখানন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এ নিয়ে ৪ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভালো কিছুর আভাস দেন তিনি।

এর পর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠে এগিয়ে যাচ্ছিলেন কুশল মেন্ডিস। ধীরে ধীরে জমাট বেঁধে উঠছিল তাদের জুটি। বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিলেন তারা। এ পরিস্থিতিতে ডি সিলভাকে ফিরিয়ে কার্যকরী ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। দলীয় ৬২ রানে গত ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে স্লিপে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এতে ভাঙে ৪৭ রানের জুটি। ফেরার আগে ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন ডি সিলভা।

পরে লংকান শিবিরে জোড়া আঘাত হেনে চমক অব্যাহত রাখেন রাজ্জাক। দলীয় ৯৬ রানে দানুষ্কা গুনাথিলাকা ও অধিনায়ক দিনেশ চান্দিমালকে ফিরিয়ে দেন তিনি। এতে বিপর্যয়ে থেকে লাঞ্চ বিরতিতে যায় অতিথিরা।

লাঞ্চ থেকে ফিরলেও শনির দশা কাটেনি শ্রীলংকার। একের পর এক টপ অর্ডারের ব্যাটসম্যান ফিরলেও ক্রিজে টিকেছিলেন কুশল মেন্ডিস। দলীয় ১০৯ রানে তাকে ফিরিয়ে পথের কাঁটা সরান সেই রাজ্জাক। ফলে লংকানদের ওপর নেমে আসে চরম বিপর্যয়। ফেরার আগে ৯৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৮ রানের বিরোচিত ইনিংস খেলেন মেন্ডিস।

এ বিপর্যয়ের মধ্যে নিরোশান ডিকভেলাকে ফিরিয়ে শ্রীলংকার টুঁটি চেপে ধরেন তাইজুল ইসলাম।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension