
রাজ্যে সাংবাদিক নিগ্রহের নিন্দা করল এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাজ্য নির্বাচনের সময় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করল এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া৷ এমন ঘটনার জন্য নির্বাচন কমিশনকে এই সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পাশাপাশি এমন ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছে, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে যাতে সাংবাদিকরা তাদের পেশাগত কাজ ঠিক মতো করতে পারে।
সোমবার ৬মে দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে পঞ্চম দফার ভোট হচ্ছিল৷ ওই দিন এ রাজ্যও ছিল ৭টি কেন্দ্রের নির্বাচন ছিল ৷ ওইদিন এ রাজ্যে বেশ কিছু স্থানে ভোটকে ঘিরে অশান্তি দেখা যায়৷ অভিযোগ উঠেছে, যার জেরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজ্যের শাসক দলের হাতে নিগৃহীত হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা৷
এই ঘটনার জানাজানি হওয়ার পর মঙ্গলবার বিবৃতি দিল এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া ৷ বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে শারীরিক হামলা সর্বদা নিন্দনীয় , কিন্তু বিশেষত নির্বাচনের সময় যখন তারা নির্বাচনের ন্যায্য সংবাদ নিরসন করে ৷



